Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাসের মধ্যে আদালতে বঙ্গবন্ধুর ছবি টানাতে নির্দেশ হাইকোর্টের


২৯ আগস্ট ২০১৯ ১২:৫২ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১৫:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি বা প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নিতে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবির নন্দি দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আইনজীবী সুবির নন্দি দাস জানান, হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করে দুই মাস পর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে গত ২১ আগস্ট সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত্র রিট দায়ের করেন।

রিটে সকল আদালত কক্ষ বা এজলাসে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

রিটে আইন সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।

পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, সংবিধানের ৪ক তে প্রতিটি সরকারি, আধা-সরকারি শায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টানানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আদালতের কাছে আমরা সংবিধানের এই ধারাটি বাস্তবায়নের নির্দেশনা চাইবো।

তাছাড়া ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টানানোর নজির আদালতে উপস্থাপন করা হবে।