Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ ককটেলসহ কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আটক


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঝিনাইদহ : জেলার কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুনকে ১২টি ককটেলসহ আটকের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় অসুস্থ হয়ে পড়ায় নাজমা খাতুন উপজেলা হাসপাতালে পুলিশি প্রহরায় ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশ সংবাদ পায় নাশকতার উদ্দেশ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুনের সলেমানপুরের বাসায় বোমা মজুদ রাখা হয়েছে। এ খবরে ওই বাসায় অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ নাজমা খাতুনকে আটক করা হয়।

নাজমার স্বামী রফিকুল ইসলাম বলেন, হঠাৎ পুলিশ আমাদের বাসায় প্রবেশ করে নাজমা খাতুনকে থানায় যেতে বলে। থানায় যাওয়ার কথা শুনে নাজমা অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

‘এ সময় আমি বাসায় ছিলাম। পুলিশ দাবি করেছে, বাসা থেকে নাকি ককটেল পাওয়া গেছে’- বলেন রফিকুল ইসলাম।

সারাবাংলা/টিএম/একে