মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের তিনটি ভবন ধসে পড়ায় শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছেন।
স্টেডিয়ামের সংস্কার কাজ করতে গিয়ে রোববার (৪ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির একতলা ভবন, মূল ভবনের একাংশ ও রোভার স্কাউটের একতলা ভবন ধসে পড়ে।
কলেজের ভাইস প্রিন্সিপাল নাসিমা আহামেদ বলেন, হরগঙ্গা কলেজের সামনে মুন্সীগঞ্জ স্টেডিয়াম মাঠে ড্রেজিং পদ্ধতিতে বালু তোলা হচ্ছে। সেই পানি চলে আসে কলেজের পাশে। পানির চাপে তিনটি ভবন ধসে পড়ে। যে কারণে শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে।