Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে ধরা সন্দেহে গণধোলাইয়ের পর এক নারীর মৃত্যু


২০ জুলাই ২০১৯ ১১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ছেলে ধরা সন্দেহে এক নারীকে গণধোলাই দিয়েছে এলাবাবাসী। মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর উত্তর বাড্ডা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, শনিবার (২০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। এক পর্যায়ে ছেলে ধরা সন্দেহে সাধারণ মানুষ তাকে গণধোলাই দেওয়া শুরু করলে সেখান থেকে অনেক কষ্টে তাকে ছাড়িয়ে নিয়ে হাসপাতালে পাঠানো হয়।

অজ্ঞাত ওই নারীর পড়নে ছিল বোরখা।

সারাবাংলা/এসআর/জেএএম

বিজ্ঞাপন