Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যা


২ মার্চ ২০১৯ ১৭:২১ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১৮:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ধর্ষণের শিকার এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পলি আক্তার (২২) নামের ওই গৃহবধূ মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুম গ্রামের মো. ইউসুফ সোহাগের স্ত্রী।

নিহত পলির শ্বশুর নূর করিম জানান, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। চিৎকার শুনে আশপাশের লোকজন আলাউদ্দিনকে আটক করে। পরে রাতেই সালিশি বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করে ধর্ষককে ছেড়ে দেওয়া হয়। এই অপমান সইতে না পেরে সকালে বিষপান করে আত্মহত্যা করে পলি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, পলি আক্তারকে দুপুরে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও