Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ জুন ২০২৬ ২৩:০২

সংঘর্ষ। প্রতীকী ছবি

ফরিদপুর: সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামে আবারও সেই আলোচিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

আহতের মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে স্থানীয় সাবেক মেম্বার হারুন মাতুব্বর (৬৫) ও তার ভাতিজা রয়েছে।

এরআগে গত ঈদুল ফিতরের দিনে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এবং ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে। এর কিছুদিন পরে, কৃষি মাঠে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা নিয়ে দু’পক্ষের তর্ক-বিতর্ক জেরে দ্বিতীয় দফায় একই পক্ষ-প্রতিপক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও উভয় পক্ষের কমপক্ষে ৩ জন আহত হয়, হয় পাল্টাপাল্টি মামলাও।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের আগে পূর্বের ওই দুইবারের ঘটনার জের ধরে পাল্টাপাল্টি মামলা বিতর্কে জড়িয়ে তৃতীয়বারের মতো একই প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানার ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন জানান, কাশিমাবাদের ওই দুই প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি জেনেছি। শুনেছি এ ঘটনায় ২-৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘স্থানীয়দের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোট ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর