Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্রসহ ২ ‘ছিনতাইকারী’ গ্রেফতার


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে নগরীর পাহাড়তলী থানার হাজী ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি এলজি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার দুজন হল- নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা মো. ইমন (২৩) ও মো. রাজু (২৬)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ সারাবাংলাকে বলেন, গ্রেফতার হওয়া দু’জন পেশাদার ছিনতাইকারী। ভোরে ছিনতাইয়ের উদ্দেশে বের হবার পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/জেএএম