Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ২১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চার জন আওয়ামীলীগের বিদ্রোহ প্রার্থী ও ১ জন বিএনপি নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে মাঠে নেমেছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত অরুনাংশু দত্ত টিটো, জাপার রাজিউর রেজা স্বপন চৌধুরী, ওয়াকার্সার পাটির গোলাম সারোয়ার, ইসলামী ঐক্য জোটের রফিকুল ইসলাম, রাজিউল ইসলাম ও জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সফির উদ্দীন দুলাল, ফরহাদ আহম্মেদ চৌধুরী, কামরুজ্জামান সুনাম, আব্দুর রশীদ, নূরুজ্জামান, রুবেল ইসলাম ও আব্দুল কাদের। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আঞ্জুমান আরা বন্যা, মাসহুরা বেগম ও শাহনাজ পারুল।

বিজ্ঞাপন

পীরগঞ্জ উপজেলায় চেয়াম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জাতীয় পাটির স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ ইসাহাক আলী, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ আক্তারুল ইসলাম, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রাজেন চন্দ্র রায়, জাসদ মনোনীত প্রার্থী গীতিগমন রায়, এন পিপি মনোনীত প্রার্থী আলমগীর কবীর, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী সুকমল বিশ্বাস।

এছাড়া, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- হাফেজ মোঃনুরুজ্জামান, সাহেব আলী, সুকুমার রায়, আশরাফ আলী বাদসা, ইত্তেশাম-উল হক মিম, তানভীর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভারতী রানী ও ফেরদৌসী বেগম মনোনয়নপত্র জমা দেন।

হরিপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোয়নপত্র দাখিল করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আছেন আওয়ামীলীগের অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল এবং আওয়ামীলীগের বিদ্রোহ প্রার্থী একেএম শামীম ফেরদৌস টগর।

এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন এ্যাডঃ মোজাফফার আহম্মদ মানিক, আব্দুল কাইয়ুম পুষ্প, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেন, জেসমিন আক্তার শিখা, সাবানা, মোকারমা মিউলী, মোতাহারা পারভীন সুমি।

রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে উপজেলা সভাপতি সইদুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না, জাতীয় পার্টির আখতারুল ইসলাম ওরফে সালমান শাহ, চাষী এনামুল হক। ভাইস চেয়ারম্যান পদে বাবর আলী মাষ্টার, দিগেন্দ্র নাথ রায়,রুস্তম আলী, সোহেল রানা, তোফাজ্জল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেফালী বেগম, মাহফুজা বেগম পুতুল এবং ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন ৫ জন। এ উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সফিকুল ইসলাম ও তার ভাইয়ের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েল এবং আওয়ামীলীগ সমর্থীত পাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আহসান হাবিব বুলবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম ভাসানী, যুবলীগের সভাপতি মোঃ মাজেদুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মিঞা, ছাত্রলীগের যুগ্নসম্পাদক মোঃ আরজু লিটন, বড়পলাশবাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান ও হরিণমারীর কামরুজ্জামান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সিমা আক্তার, আলেয়া মজিবর, জুলিয়া তাসনিন ও মিনা আক্তার। উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযমের নিকট সকল প্রার্থীগণ মনোনয়নপত্র জমা দেন।

সারাবাংলা/এমআরপি