Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ


১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজের মাধ্যমে হজ পালনের সুযোগ রেখে ‘হজ প্যাকেজ-২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্যাকেজ অনুযায়ী এবছর হজ পালনে খরচ বেড়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

এবছর হজ পালনে প্যাকেজ-১ এ ৪ লাখ ১৮ হাজার ৫০০ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৪৪ হাজার টাকা খরচ করতে হবে। গতবছরের তুলনায় এবার হজ প্যাকেজ-১ এ ২০ হাজার ৫৭১ টাকা ও প্যাকেজ-২ এ খরচ বেড়েছে ১২ হাজার ৬৪১ টাকা।

বিজ্ঞাপন

২০১৮ সালে হজ প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা ও প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয়েছিলো ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

একই সঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ (২০১৮)’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সারাবাংলা/এইচএ/এমও