Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অহিদুজ্জামানকে নোবিপ্রবি’র ভিসি নিয়োগ বৈধ: হাইকোর্ট


৮ আগস্ট ২০১৮ ১৬:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অধ্যাপক ড. এম অহিদুজ্জামানকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৮ আগস্ট) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের এ আদেশের ফলে তার নিয়োগ বৈধ ছিল বলে জানিয়েছেন তার আইনজীবী শেখ আলী আহমেদ খোকন।

তিনি জানান, ২০১৫ সালের ২ জুন নোবিপ্রবি’র ভিসি হিসেবে নিয়োগ পান ড. এম অহিদুজ্জামান। এরপর ২০১৭ সালে তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আনোয়ারুল বাশার।ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৭ সালের ৬ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলে তার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এই রুলের চূড়ান্ত শুনানি করে রিট আবেদনটি আজ খারিজ করে দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রিটের পক্ষে শুনানি করে ড. শাহদীন মালিক, অধ্যাপক অহিদুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম ও শেখ আলী আহমেদ খোকন ছিলেন।

সারাবাংলা/এজেডকে/এমও