Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১১:৩৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১৩:২৬

‎ঢাকা: ‎১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

‎রোববার (১৬ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎জানা গেছে, বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দুপুর ১২টায় বাছাই করা হবে।

‎উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর আগামী ২০ আগস্ট ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর