Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ ডিসেম্বর

রাবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৪:০৮

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৭ সালের ৮ জানুয়ারি।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে।

ভর্তি কমিটির কাছে এ প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ প্রশাসক, সংশ্লিষ্ট অনুষদের দায়িত্বরত শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান।

তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ।

বিজ্ঞাপন

আবেদন কবে থেকে শুরু হতে পরে জানতে চাইলে তিনি বলেন, ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

বিকেন্দ্রীকরণ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক কামরুজ্জামান বলেন, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এই সাত শহরে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর