Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় গোরস্থানের জমি ও দোকান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৫:২৫

 

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার আমগাড়া বাজার সংলগ্ন গোরস্থানের জমি ও দোকান নির্মাণ নিয়ে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার আমগাড়া বাজারের পাশে অবস্থিত গোরস্থানের জায়গা ব্যবহার ও এর পাশে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়।আমগাড়া গ্রামের লোকজন গোরস্থানটিকে সর্বসাধারণের দাবি করলেও, পার্শ্ববর্তী পুলিয়া পনেশ্বরপাড়া গ্রামের লোকজন জমির কাগজপত্রের মালিকানা দাবি করে আসছিল।

বিজ্ঞাপন

আমগাড়া গ্রামের লোকজন গোরস্থানের পাশে দোকান নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হন। এর মধ্যে প্রায় ৩৫ জন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং ৫ জনকে গুরুতর অবস্থায় রেফার্ড করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান,দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর