Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১২:৩৪

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৯৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৩৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৯ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি, ১টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর