Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটের নিখোঁজ মিরাজকে ১৫ দিনের মধ্যে হাজিরের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
১২ জুলাই ২০২৬ ১৫:৪৭

ঢাকা: বাগেরহাটের মোংলা উপজেলার নিখোঁজ মোটরসাইকেলচালক মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

শুনানি শেষে আইনজীবী জানান, মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও পেশায় মোটরসাইকেল ভাড়াচালক মিরাজ শেখ গত ১০ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে দুইজন সিভিল পোশাকধারী কোস্ট গার্ড সদস্যের পরিচয়ে তুলে নেওয়া হয়। পরে তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

রিটে উল্লেখ করা হয়, এরপর একটি কোস্ট গার্ডের স্পিডবোটে কয়েকজন ইউনিফর্ম পরিহিত সদস্য এসে মিরাজের ছবি ও ভিডিও ধারণ করে তাকে নিয়ে চলে যান। ঘটনার পর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় যোগাযোগ করেন এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের দাবি, পন্টুনে দায়িত্বে থাকা কোস্ট গার্ডের এক সদস্য মিরাজ তাদের হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে কয়েক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তবে পরবর্তীতে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে মিরাজকে আটক করার বিষয়টি অস্বীকার করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি।

এ ঘটনায় মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ গত ২২ জুন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। নিখোঁজ ছেলেকে উদ্ধারের নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর