Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়েছে

স্টাফ করেসপন্ডেট
২ জুলাই ২০২৬ ১৫:৩৬ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১৭:৩৭

– কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলার তদন্ত এখনো শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নির্ধারিত তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ৯৬তম বারের মতো সময় বাড়িয়েছেন আদালত। নতুন করে প্রতিবেদন জমার জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়ে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সুইফট (SWIFT) ব্যবস্থার অপব্যবহার করে হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। পরে অর্থের একটি বড় অংশ ফিলিপাইনে স্থানান্তর করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, দেশের একটি চক্রের সহযোগিতায় আন্তর্জাতিক হ্যাকাররা এ অর্থ পাচার করে।

বিজ্ঞাপন

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপ-পরিচালক জোবায়ের বিন হুদা রাজধানীর মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলাটির তদন্ত বর্তমানে সিআইডি পরিচালনা করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর