Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৬:৫১

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে তিনটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

সোমবার (২৯ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ১৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২৮ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের সময় চরচিলমারী বিওপির আকন্দপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এছাড়াও একই দিন সকাল আনুমানিক সকাল ৮টা ১৫ মিনিটের সময় বিলগাথুয়া বিওপির জয়পুর চক বিলগাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক ও চোরচালানী পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর