Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / সৌদিকে গুঁড়িয়ে দিয়ে জয়ে ফিরল স্পেন

ক্রীড়া ডেস্ক
২২ জুন ২০২৬ ০৭:১৪ | আপডেট: ২২ জুন ২০২৬ ০৯:৫৭

বিশ্বকাপ অভিযানের শুরুর ম্যাচে হাজার চেষ্টা করেও নবাগত কেপ ভার্দের দূর্গ ভাঙতে পারেনি স্পেন। র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে থাকা দলটি অবশেষে কক্ষে ফিরেছে বড় জয়ে। সৌদি আরবকে ৪-০ ব্যবধানে হারিয়ে এইচ গ্রুপের নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেছে দে লা ফুয়েন্তের শীষ্যরা।

আটলান্টায় ম্যাচের প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যায় তারা। লামিন ইয়ামাল সৌদির প্রতিরোধ ভাঙ্গেন। বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন এই ১৮ বছর বয়সী তারকা। এরপর মাইকেল ওয়ারসাবাল করেন জোড়া গোল। ২৪ মিনিটেই সৌদিকে ম্যাচ থেকে ছিটকে দেয় স্পেন। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে সৌদি ডিফেন্ডার হাসান আল তামবাকতি আত্মঘাতী গোল উপহার দেয় স্পেনকে।

বিজ্ঞাপন

বাকী সময়টায় স্পেন প্রাধান্য বিস্তার করে খেললেও আর গোলের দেখা পায়নি। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের চতুর্থ বড় জয়ের রেকর্ড গড়ে মাঠ ছাড়ে তারা। এর আগে একই ব্যবধানে ইউক্রেনকে হারিয়েছিল স্পেন, সেটা ২০০৬ বিশ্বকাপে। লা রোহাদের সবচেয়ে বড় জয় ২০০২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে। এছাড়া বুলগেরিয়াকে ১৯৯৮ সালে ৬-১ গোলে এবং ১৯৮৬ সালে ডেনমার্ককে তারা হারায় ৫-১ ব্যবধানে।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে স্পেন এখন এইচ গ্রুপের শীর্ষে আছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর