Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১০:০৩

ঢাকা: বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শনিবার (২০ জুন) সকালে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা গেছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) আজ সকাল ৮টা থেকে ৯টার লাইভ র‍্যাংকিংয়ের তথ্য অনুযায়ী, বৈশ্বিক দূষণ তালিকায় ঢাকা বর্তমানে ১২ নম্বরে অবস্থান করছে। আন্তর্জাতিক এই সূচকে ঢাকার বায়ু দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ৮৮, যার অর্থ হচ্ছে এই শহরের বাতাস বর্তমানে মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে আইকিউএয়ার-এর লাইভ তালিকায় ১৬৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার ফলে শীর্ষ তিনটি মেগাসিটির বাতাসকেই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সাধারণত আইকিউএয়ার-এর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বায়ুর মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো এবং ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে মাঝারি বা সহনীয় বলে বিবেচনা করা হয়। তবে এই সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়ে থাকে। এছাড়া বায়ুর মান সূচক ৩০১-এর বেশি হলে পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। আজ ঢাকার বায়ুর মান সহনীয় স্কোরের ভেতরে থাকায় নাগরিকরা কিছুটা স্বস্তিদায়ক বাতাস পাচ্ছেন, যেখানে দিল্লি, জাকার্তা ও লাহোরের মতো শহরগুলো অস্বাস্থ্যকর বায়ুর কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২০ জুন ২০২৬ ১০:০৩

আরো

সম্পর্কিত খবর