Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১২:৪১ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১৩:০৯

সিলেট: দীর্ঘ ২১ বছর পর মৌলভীবাজারে এসেছেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সিলেট জেলায় সফরে এসেছিলেন তিনি। ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে মৌলভীবাজারে তার আগমন।

আকাশপথে সিলেট নেমে মৌলভীবাজারে রওয়ানা দিলে পথিমধ্যে শত শত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যাওয়ার পথে চৌকিদেখি এলাকায় সবুজ চাবাগানের পাশে দাঁড়িয়ে প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সিলেটের লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা।

এদিকে, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সেই সুযোগ হারাতে চাননি চা-শ্রমিকরা। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের মালনিছড়াসহ আশপাশের চা বাগানের শ্রমিকরা সড়কের দুপাশে হাতে ফুলের ঢালি নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এ সময় বৃষ্টি উপেক্ষা করে সড়কে পাশে দাঁড়িয়ে বাদ্যবাজনা বাজিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা।

চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও মৌলভীবাজারে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী ছাড়াও সিলেটের সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর