Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১০:৩৪ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১২:৩২

ঢাকা: একদিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে যাত্রা শুরু করেছেন।

তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সফর সফল করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তিনি সরাসরি মৌলভীবাজারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর