Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূত বললেন— ‘দারুণ মজা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ২২:২২ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১৭:২৩

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রাজশাহী: রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রুটি খাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘দারুণ মজা!’

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী ‘রুমন কালাই হাউজ’-এ তিনি এই খাবারটি খান।

কালাই রুটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি নিজের মোবাইলফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফি নেন। এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখেন।

বিজ্ঞাপন

খাবারের প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এক কথায় দারুণ ছিল!’

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান। কড়া পুলিশি নিরাপত্তায় রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর