Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনও ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৮:১৯

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনও ভুল হয় না।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।

এ ছাড়া বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সম্প্রতি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় জয় পেয়েছে এবং পরবর্তী ধাপে এগিয়ে গেছে।’

এ সময় তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে সমর্থন দেওয়ার আহ্বানও জানান।

পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের এ বৈঠকটি ছিল একটি নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর