Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১০:৪৭

ঢাকা: দীর্ঘ প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট। অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে এই রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিল বিমান কর্তৃপক্ষ।

এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রুটটি পুনঃসূচনা করা হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে এবং পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনা করে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের কনফারেন্স রুমে রুটটি পুনরায় চালুর বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলন থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে যাচ্ছে। বিমান ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে এই সরাসরি ফ্লাইটটি পুনরায় চালু হওয়াকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা উভয় দেশের যাত্রীদের যাতায়াত আরও সহজতর করবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও 'সহনীয়'
১৫ জুন ২০২৬ ১২:১০

আরো

সম্পর্কিত খবর