Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬ ০৯:৪৪ | আপডেট: ১০ জুন ২০২৬ ১২:১৫

দামেস্কের নিকটবর্তী গ্রামাঞ্চলে পতিত একটি ইরানি ক্ষেপণাস্ত্র। প্রতীকী ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালিতে মার্কিন হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার (১০ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা এবং জর্ডানের আজরাক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি থাকা কুয়েতও হামলার মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের আকাশযান প্রতিহত করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এর পরই যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি বন্দর ও দ্বীপে হামলা চালায়।

আইআরজিসি তাদের বিবৃতিতে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভবিষ্যতে যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে তারা একই প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পরিস্থিতির আরও অবনতির জন্য ওয়াশিংটনকেই সম্পূর্ণ দায় বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর