Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৭:১৩ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৮:১০

– ছবি : সংগৃহীত

ঢাকা: সরকারের উদ্যোগে পুনর্গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। আর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজি শায়রুল হাসান।

সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং কাজি শায়রুল হাসানকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুসরণ করে আবেদুর রহমান সিকদারের নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

দেশের ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকার সম্প্রতি কয়েকটি দুর্বল ও সংকটাপন্ন ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে। এ ধারাবাহিকতায় সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্বে নতুন এ নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর