Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১১:০১

ছবি: সারাবাংলা

ঢাকা: সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী আজ বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৮টার তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার বাতাসের মান এখন ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

ঢাকার দূষণের স্কোর ৯৪ রেকর্ড করা হয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। বিশ্বের ১২৫টি শহরের তালিকায় ঢাকা বর্তমানে ১১তম অবস্থানে রয়েছে।

আজকের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যাদের স্কোর ১৭৩। এরপরই রয়েছে পাকিস্তানের লাহোর, চিলির সান্তিয়াগো এবং ভারতের দিল্লি। অন্যদিকে, বাতাসের মান সবচেয়ে ভালো রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে, যাদের স্কোর মাত্র ৯।

বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মান বছরের অধিকাংশ সময় অস্বাস্থ্যকর থাকলেও আজ কিছুটা স্বস্তির খবর মিলেছে। যদিও শীতকালে ও শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি থাকে, তবে বর্ষাকালেও নিয়মিত ভালো বাতাস পাওয়া নগরবাসীর জন্য কঠিন হয়ে পড়ে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর