Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১০:২৮ | আপডেট: ১ জুন ২০২৬ ১৪:৪৫

নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় জীবন রহমান, মুক্তার হোসেন হিরা ও সাইফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী তিন যুবকের নিহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে এই দুর্ঘটনা ঘটে|

নিহতরা হলেন- সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান ও সদর উপজেলার উত্তর আলাইপুরের তয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম|

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন মামাতো-ফুপাতো ভাই একটি মোটসাইকেল যোগে সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়| এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ সময় আহত হয় সাইফুল নামে অপরজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর