Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশনে বেচাকেনা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৪:১১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের জেলার অন্যতম আমবাজার ভোলাহাট আম ফাউন্ডেশনে পরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে ভোলাহাট আম ফাউন্ডেশনের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. সানাউল মোর্শেদ, আম ফাউন্ডেশনের সহসভাপতি ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, সহসভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জ, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. কামাল উদ্দিন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহানসহ অন্যরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মুনসুর আলী।

এ সময় ভোলাহাট আম ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, সুধী, আম ব্যবসায়ী, চাষি, আড়তদাররা উপস্থিত ছিলেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলার সুস্বাদু আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হলো।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর