Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবনে অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৩:৩৯ | আপডেট: ২৪ মে ২০২৬ ১৬:০৬

ঢাকা: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪মে) সকালে সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে আনুষ্ঠানিকভাবে এই নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ। ঐতিহাসিক এই বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রকল্পের উদ্বোধনকালে অনুষ্ঠানস্থলে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

সংসদ ভবনের শপথ কক্ষের এই আয়োজনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ এবং সংসদ সদস্যরা অংশ নেন। এ ছাড়াও দেশের জ্বালানি খাতের এই ঐতিহাসিক মুহূর্তে সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় সংসদ ভবন পরিবেশবান্ধব সবুজ শক্তির আওতায় এলো যা দেশের সামগ্রিক নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর