Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরবানির জন্য কেনা তিনটি গরু ছিনতাই, অতঃপর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৩:৩০

প্রতীকী ছবি।

ঢাকা: কুরবানির ঈদকে সামনে রেখে শখ করে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ক্রেতা। অতঃপর রাজধানীর বংশাল থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে গরু তিনটি। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।

রোববার (২৪ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এরপর রাত ৩টার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ডিসি নাসিরুদ্দিন বলেন, ঘটনার পর এ বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশ। অভিযানে ছিনতাইকৃত তিনটি গরু উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। কুরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর