Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা হত্যা মামলায় ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি আমির হামজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৫:১৩ | আপডেট: ২২ মে ২০২৬ ১৫:১৬

আমির হামজা।

কুষ্টিয়া: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজা। তিনি এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস সড়কে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আমির হামজা তার বক্তব্যে বলেন, দেশে প্রচলিত আইনে ধর্ষণের সঠিক বিচার হচ্ছে না। এ সময় ধর্ষণ প্রতিরোধে কোরআনের নির্দেশনা অনুযায়ী কঠোর শাস্তি কার্যকরের দাবিও জানান তিনি। তার ভাষায়, শুধু মানববন্ধন, বক্তব্য বা বিবৃতি দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। কঠোর বিচার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, রামিসাকে নিজের মেয়ের মতো ভাবুন। তাহলে বোঝা যাবে একটি পরিবার কী যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। ধর্ষকদের শুধু কারাদণ্ড বা জরিমানা দিয়ে থামানো যাবে না। এ ধরনের অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা শিশু রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর