Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিডিবির নতুন চেয়ারম্যান খালেদ মাহমুদ


২৬ ডিসেম্বর ২০১৭ ২০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রকৌশলী খালেদ মাহমুদ। এর আগে ২২ ডিসেম্বর তিনি পিডিবি চেয়ারম্যানের পদ থেকে অবসরে যান।

খালেদ মাহমুদ ১৯৮১ সালের ১১ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিদপ্তরে যোগদান করেন। পরবর্তীতে উপবিভাগীয় প্রকৌশলী নক্সা ও পরিদর্শন পরিদপ্তর-১, উপপরিচালক (নির্বাহী প্রকৌশলী) কার্যক্রম পরিদপ্তর, উপপরিচালক নক্সা ও পরিদর্শন পরিদপ্তর-১, সহকারী প্রধান প্রকৌশলী হিসেবে প্রধান প্রকৌশলী উৎপাদন-এর দপ্তর, পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) নক্সা ও পরিদর্শন পরিদপ্তর-১ ও প্রধান প্রকৌশলী উৎপাদন হিসেবে পিডিবিতে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/জেডএফ

 

 

বিজ্ঞাপন

আরো