Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে পশু কেনা-বেচা করলে আইনানুগ ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ২০:৩৯

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান – ছবি : সংগৃহীত

ঢাকা: বৈধভাবে ইজারা দেওয়া হাট ছাড়া অন্য কোথাও কেউ অতিরিক্ত সুবিধার জন্য অবৈধভাবে কেনা-বেচা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) রাজধানীর গুলশানে ডিএনসিসি’র নগরভবনে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনায় ইজারাদারসহ সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রশাসক বলেন, হাট পরিচালনায় ইজারার শর্ত ভঙ্গ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হলে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১০০ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন। পশু বিক্রির অর্থ থেকে ইজারাদার ৫ শতাংশ হাসিল নিতে পারবেন। পাশাপাশি হাটের প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই নির্ধারিত স্থানে সরিয়ে ফেলতে হবে, যাতে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়।

পশুর হাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়ে তিনি বলেন, পরিবারের নারী ও ছোট বাচ্চারা এখন হাটে যায়, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া মা বোনদের জন্য হাটে পিংক টয়লেট বসাতে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর