Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৩:১৭

বাগেরহাট: খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী খুলনার উদ্দেশে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- বাহাদুর শিকদার (৪৫) ও কাদের ফারাজী (৫০) । বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালাছিলেন।

বিজ্ঞাপন

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনা থেকে উদ্ধার করে দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর