Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত চালকের সহকারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২০:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ২৩:০১

দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক।

রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী বিদ্যুৎ পাহান (২৫) নিহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) ভোররাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চন্দনী এলাকার চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ পাহান নওগাঁর বদলগাছী উপজেলার সেনপাড়া গ্রামের সুনীল পাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক চন্দনী বাজার এলাকায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে রাজবাড়ীগামী একটি চালবোঝাই ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় চালবোঝাই ট্রাকের চালকের সহকারী বিদ্যুৎ পাহান ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত দু’টি ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর