Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট, আদেশ ২১ মে

স্টাফ করেসপন্ডেট
১৭ মে ২০২৬ ১৫:১৭ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:৫০

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস – (সংগৃহীত ফাইল ছবি)

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এমকে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এমকে রহমান বলেন, রিটে দাবি করা হয়েছে যে গত ১৮ মাসে দেশের বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ নানা খাতের পরিস্থিতি তদন্তে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। তার ভাষ্য, ভবিষ্যতে যেন কোনো নির্বাচিত সরকারকে অপসারণের মতো পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়টিও বিবেচনায় আনা প্রয়োজন।

বিজ্ঞাপন

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, গত ১৮ মাসে যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের ধরন ও প্রক্রিয়া সরকার নির্ধারণ করবে। তিনি আরও জানান, অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে সরকারের নির্দেশনা নিয়ে আদালতে বক্তব্য উপস্থাপন করবেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর