Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার রাত থেকে দেশের যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১২:৫২

ছবি: সংগৃহীত

ঢাকা: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দেশের কয়েকটি বড় এলাকায় আজ রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে দেশের বৃহৎ গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়াড়পুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশেপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

লাইন প্রতিস্থাপন কাজের কারণে গ্রাহকদের ভোগান্তি কমাতে রাতে কাজ শুরু করা হচ্ছে বলে জানা গেছে। তিতাস গ্যাসের কর্মকর্তারা বলেন, পাইপলাইন উন্নত করার এই জরুরি কাজের জন্য সাভার, আশুলিয়া ও এর আশেপাশের এলাকায় উল্লিখিত সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

তিনি আরও বলেন, এই মূল এলাকাগুলো ছাড়াও এর আশেপাশের অন্যান্য এলাকায় নির্ধারিত সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কারিগরি দল দ্রুত কাজ সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে। সাময়িক এই অনিবার্য অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর