Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সেবা সহজ করতে প্রযুক্তির ব্যবহার করতে চান নতুন ডিজি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ২১:০৯ | আপডেট: ৫ মে ২০২৬ ০৯:২০

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সহজ করতে এ সেবার সঙ্গে প্রযুক্তি যুক্ত করতে চান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা।

সোমবার (৪ মে) যোগদানের পর তিনি এনআইডি অনুবিভাগের কর্মকর্তাদের কক্ষ পরিদর্শনসহ সেবা নিতে আসা নাগরিকদের কথা শোনেন এবং নাগরিকদের ভোগান্তি কমাতে এআই ব্যবহারের কথা আলোচনা করেন।

আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, এনআইডি সেবা সহজ করার জন্য এবং নাগরিকদের যেন সেবা নিতে অফিসে আসতে না হয়, সেজন্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বর্তমান প্রযুক্তি মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আজ মাত্র যোগদান করেছি, পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে এসব বাস্তবায়ন করা হবে।

এর আগে, গত ২৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা-কে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করে।

‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর