Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বছর মেয়াদি ৫,৯০০ কোটি টাকার সুকুক ইস্যু, ১৩ মে প্রথম নিলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ২০:৪৩ | আপডেট: ৪ মে ২০২৬ ১০:২৮

ঢাকা: পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়নে ৭ বছর মেয়াদি ‘CIBRR-1 Socio-Economic Development Sukuk’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সুকুকের প্রথম নিলাম আগামী ১৩ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার Shariah Securities Module (SSM)-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প বাস্তবায়নে ৫,৯০০ কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে। এর মেয়াদ শেষ হবে ১৪ মে ২০৩৩।

রোববার (৩ মে) বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞ‌প্তি অনুযায়ী, বিনিয়োগকারীরা ৭ বছরে ভাড়া বাবদ মোট ৪,২৯৫.২০ কোটি টাকা রিটার্ন পাবেন, যা বার্ষিক ১০.৪০ শতাংশ হারে নির্ধারিত এবং ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ হিসাব রয়েছে—এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, কর্পোরেট প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ইনভেস্টমেন্ট কোম্পানি ও বিভিন্ন তহবিল সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে।
বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতকে ১৩ মে সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে SSM প্ল্যাটফর্মে অনলাইনে বিড জমা দিতে পারবেন। নতুন বিনিয়োগকারীদের ১২ মে’র মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে Sukuk Investor ID খুলতে হবে।

বিজ্ঞাপন

নিলামে কৃতকার্য বিডারদের বরাদ্দ একই দিন বিকাল ৪টায় সংশ্লিষ্ট আইডিতে জানিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর