Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশু, মরদেহ মিলল গর্তে

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মে ২০২৬ ২৩:২৬

শিশু আবরার হোসাইন।

কক্সবাজার: জেলার কুতুবদিয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পানির গর্ত থেকে আবরার হোসাইন (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিশু আবরার কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে। সে তার নানা এখলাছের বাড়িতে বেড়াতে গিয়ে শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।

শিশুটির চাচা সোহেল জানান, নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিকেলে তার নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশেই একটি নলকূপের পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানির গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।’

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ‘নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর