Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের অধিকার ও বন্ধ কারখানা চালুতে বদ্ধপরিকর সরকার: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৭:২৬ | আপডেট: ১ মে ২০২৬ ১৯:১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নূন্যতম মজুরি নির্ধারণ, বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো পুনরায় চালু এবং শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী তার বক্তব্যে সরকারের গত দুই মাসের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই নির্বাচিত সরকারের শুরুটা অত্যন্ত আশাব্যঞ্জক। কৃষকদের কার্ড প্রদান এবং দরিদ্রদের জন্য বিশেষ সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এমনকি বিশ্বজুড়ে জ্বালানি সংকট থাকলেও দেশে কোনো পাম্পে এখন আর দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, এটিই হলো দক্ষ ব্যবস্থাপনা ও জনবান্ধব প্রশাসনের প্রকৃষ্ট উদাহরণ।

বিজ্ঞাপন

শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রতি সংহতি প্রকাশ করে রিজভী বলেন, বিশ্বের অনেক দেশে নূন্যতম মজুরির বিধান থাকলেও বাংলাদেশে এখনো মানসম্মত ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস’ বা জাতীয় নূন্যতম মজুরি গঠন করা হয়নি। বর্তমান সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। এছাড়া শ্রম আদালতে ঝুলে থাকা প্রায় সাড়ে সাত হাজার মামলার কারণে শ্রমিকরা যে ভোগান্তির শিকার হচ্ছেন, প্রধানমন্ত্রী তা নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, জাতীয় পলিসি তৈরির মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলোকে পুনরায় সচল করা হবে, যাতে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সময় পরিকল্পিত বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং দেশের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনে সার্থক ভূমিকা পালন করবেন বলে তিনি তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর