Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গার্ডেন অব মেমোরি’ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের প্রতীক: ডিএসসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৬:৫০

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ‘গার্ডেন অব মেমোরি’ শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি লেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মদানকারী সোভিয়েত ইউনিয়নের বীর সেনাদের স্মরণে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৪১-১৯৪৫) ৮১তম বিজয় বার্ষিকী উপলক্ষে ‘গার্ডেন অব মেমোরি’ শীর্ষক এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি শান্তি ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর হিরোদের স্মরণে এই আয়োজন করার জন্য ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস ও রুশ হাউসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়।

‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক স্মারক উদ্যোগ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে উৎসর্গিত। এ কর্মসূচিতে প্রতি বছর রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে গাছ রোপণ করা হয়। রোপনকৃত প্রতিটি গাছ একটি প্রাণের প্রতীক হিসেবে একই সঙ্গে ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর