Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভার্চুয়াল কোর্ট বাতিল না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেট
২২ এপ্রিল ২০২৬ ১৫:৫২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:০২

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: সপ্তাহে দুই দিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। আইনজীবীরা এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল ও সমাবেশ শেষে আইনজীবী নেতারা হুঁশিয়ারি দেন, আজকের মধ্যে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্ত বাতিল না হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলন শুরু করা হবে।

সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান ও ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং এটি কার্যত বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছে। তাই দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

উল্লেখ্য, প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ ও সংশ্লিষ্ট প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।

তবে সপ্তাহের বাকি কার্যদিবসগুলোতে আগের মতো সশরীরে আদালতের কার্যক্রম চলবে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর