Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:৩৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৩৪

ঢাকা: সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ আইনজীবীরা। তারা জানান, হাইকোর্ট বিভাগে প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা প্রত্যাহার করা উচিত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক আইনজীবী অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে দেশে জ্বালানি সংকট না থাকার কথা জানানো হলেও সেই সংকটের অজুহাতে ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে যা তারা গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আইনজীবীরা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান এবং এ সময় বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ ও প্রাসঙ্গিক নির্দেশনা অনুসরণ করে সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালিত হবে। অন্যান্য কার্যদিবসে আদালতের কার্যক্রম সশরীরে চলবে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সই করা ওই বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর