Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট ৫ গুণ হ্রাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৫:১৫

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপ্যায়ন ও খাবারের বাজেট আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। বর্তমানে একজন ব্যক্তির জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে বাজেট ধরা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে পাঁচ গুণেরও বেশি ছিল।

বুধবার (২২ এপ্রিল) তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় মধ্যাহ্নভোজের মেন্যুতে ছিল সাধারণ ও দেশীয় খাবার। তালিকায় ছিল—ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল এবং দই।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় পর্যায়ে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারি খরচে বিলাসিতা পরিহার করে মিতব্যয়ী হওয়ার যে বার্তা বর্তমান সরকার দিয়ে আসছে, তারই প্রতিফলন হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই বাজেট হ্রাসকে দেখা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর