Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:৩৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৪৫

প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। এ ছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংবাদ সম্মেলনে গত ৬০ দিনে সরকারের নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার তার অবস্থান পরিষ্কার করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার শপথগ্রহণ করেছিল।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সাংবাদিকদের নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর