Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনজীবী আলিফ হত্যা মামলায় আরেক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:৪১

চট্টগ্রাম: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক লালা মেথরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালাকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও তাণ্ডব চালায়। পরে আদালতের অদূরে রঙ্গন সিনেমা হলের সামনে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়। ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে বিচারাধীন রয়েছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর