Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে বিচারিক কাজে ফিরল সুপ্রিম কোর্ট

স্টাফ করেসপন্ডেট
১৯ এপ্রিল ২০২৬ ১০:৪১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৯

ঢাকা: দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবারও নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিচারিক কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগে কার্যক্রম শুরু হয়। একইদিনে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য মোট ৬৩টি বেঞ্চ গঠন করেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।

২০২৬ সালের বেঞ্চ গঠনসংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর