ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আজ অর্ধদিবস বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম দিনের দ্বিতীয় ভাগে বন্ধ থাকবে।
এছাড়া, একই দিনে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের কার্যক্রমও স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।